Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নওগাঁর পোরশায় ৯শ’ কোটি টাকার আমের ব্যবসার সম্ভাবনা

BN DESK
10 October 2025, 04:20 PM পড়তে ১ মিনিট
নওগাঁর পোরশায় ৯শ’ কোটি টাকার আমের ব্যবসার সম্ভাবনা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় চলতি আম মৌসুমে ৯শ’ কোটি টাকার আম ব্যবসার সম্ভাবনা রয়েছে। এ উপজেলার সর্বত্রই এখন আমের ব্যবসা জমজমাট। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক, আম ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা।

পোরশা উপজেলায় সবচেয়ে বেশি চাষ হচ্ছে আম্র্রপালী আম। এর সাথে বারিফোর, কার্টিমন, ব্যানানা ম্যাংগো, গোপালভোগ, হিমসাগর বা খিরসাপাত, ল্যাংড়া, ফজলি ও আশ্বিনাসহ নানান জাতের সুস্বাদু আম। ইতোমধ্যে বাগান থেকে শেষ হয়েছে গোপালভোগ ও হিমসাগর বা খিরসাপাত আম। ল্যাংড়াও শেষের দিকে। এখন পুরোদমে কেনা-বেচা চলছে এ এলাকার জনপ্রিয় আম আম্রপালী।

উপজেলার আমের বাজার নোচনাহার, পোরশা সদর, সারাইগাছীসহ বিভিন্ন আম বাজারে প্রতিদিন গড়ে ২০-২৫ লাখ টাকার আম কেনা-বেচা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ জানান, পোরশা উপজেলায় ১০ হাজার ৬৫০ হেক্টর আবাদী জমিতে আম বাগান তৈরি হয়েছে।

এসব বাগান থেকে এবছর ১ লাখ ৪৫ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং বর্তমান বাজার অনুযায়ী এখানে আম বাণিজ্য ৯শ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও তিনি আশা করছেন।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নওগাঁর পোরশায় ৯শ’ কোটি টাকার আমের ব্যবসার সম্ভাবনা

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার