Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নগর ভবনে ইশরাকপন্থি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

BN DESK
10 October 2025, 09:59 AM পড়তে ১ মিনিট
নগর ভবনে ইশরাকপন্থি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত হলেন— মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নগর ভবন থেকে দুইজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। পরে আমরা জানতে পারি, তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, চলমান সিটি করপোরেশনের কর্মকাণ্ড, নাগরিক সেবা ও ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ইশরাক হোসেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নগর ভবনে ইশরাকপন্থি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার