Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর 

BN DESK
15 April 2024, 01:31 PM পড়তে ১ মিনিট
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর 

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু ইয়াসমিন আক্তার (১০) ও তসলিমা আক্তারের (৮) মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে খঞ্জনা এলাকায় কুলিক নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো উপজেলার খঞ্জনা গ্রামের ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন ও দিনাজপুর সদরের রেল স্টেশন পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে তসলিমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের কুলিক নদীতে গোসল করতে যায় ইয়াসমিনের বাবা ইব্রাহিম। এসময় ইয়াসমিন ও তসলিমা তার সাথে যায়। ইব্রাহিম গোসল শেষে বাড়ি ফিরে আসেন তবে ওই শিশু দুটি নদীতে থেকে যায়। এক পর্যায়ে শিশু দুটি পানিতে তলিয়ে যায়।

এদিকে তারা বাড়িতে ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নদী থেকে তাদের উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তসলিমা আক্তার ঈদে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে প্রতিবেশি শিশু ইয়াসমিনের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনে মারা গেছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর 

B
BN DESK | 15 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার