Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

BN DESK
08 October 2025, 12:25 PM পড়তে ১ মিনিট
নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ পৌরসভার বিন্নগাও এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।


নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম আলম বলেন, ‘‘বড় ভাইয়ের নতুন বাসা তৈরির কাজ চলছিল। ঈদে নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় তিনি নিজেই নবনির্মিত বাসার ছাদে পানি দিতেন। বুধবার রাতেও ছাদে পানি দিতে উঠেন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তার স্ত্রী ছাদে উঠেন। এ সময় ভাইকে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার