Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকীতে সলিমুল্লাহ হলে বর্ণাঢ্য র‌্যালি

BN DESK
10 October 2025, 06:00 PM পড়তে ১ মিনিট
নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকীতে সলিমুল্লাহ হলে বর্ণাঢ্য র‌্যালি
ঢাবি প্রতিনিধিঃ নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
 
 
আজ মঙ্গলবার (২৪ জুন )র‌্যালিটি হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
 
র‌্যালিতে হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অ্যালামনাইদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সবাই নবাব স্যার সলিমুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অবদানকে স্মরণ করেন।
 
প্রসঙ্গত, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন একজন দূরদর্শী সমাজসংস্কারক ও শিক্ষানুরাগী, যিনি মুসলিম সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তার স্মরণে আয়োজিত এ আয়োজনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তার আদর্শ ও দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক প্রয়াস।
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকীতে সলিমুল্লাহ হলে বর্ণাঢ্য র‌্যালি

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার