Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার

BN DESK
03 September 2026, 11:50 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর, হেনস্তা ও অপহরণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) সকালে ক্রিকেটার নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় এই মামলা দায়ের করেন। মামলায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর ও জোরপূর্বক অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ক্রিকেটারের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এই ঘটনায় অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে। অটোরিকশাটির বিরুদ্ধে সোনা চোরাচালানের তথ্য ছিল। তবে নিয়ম মেনে এই অভিযান চালানো হয়নি। তাই এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে তিনজনকে ক্লোজড করা হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার

B
BN DESK | 13 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার