Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময় : তামিম

BN DESK
03 September 2026, 11:41 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও থানায় হেনস্তা করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

আজ শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’

এরপরই তামিম ইকবাল লিখেছেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজ সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করবো আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময় : তামিম

B
BN DESK | 13 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার