Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বাগাতিপাড়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা

BN DESK
10 October 2025, 09:48 PM পড়তে ১ মিনিট
নাটোরের বাগাতিপাড়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা

বাগাািতপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মালঞ্চি ও বিহারকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় কৃষকের অভিযোগের ভিত্তিতে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়াকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বিহারকোল এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোরকে ভোক্তা অধিকার আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা। স্থানীয় প্রশাসন জানায়, কৃষকদের অভিযোগে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নাটোরের বাগাতিপাড়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার