Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

BN DESK
10 October 2025, 02:27 PM পড়তে ১ মিনিট
নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। তবে এই অভিযোগ অস্বীকার করে পদ্মা জেনারেল হাসপাতালে মালিক সুলতানুর জামান টিপু বলেন, তৃতীয় পক্ষের ইন্ধনে শিশুটির পরিবার মৃত্যুর দু’দিন পরে এসে আমার ও আমার হাসপাতালের সুুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগ করছে। গত রোববার রাতে ভুক্তভোগী জাহানারা খাতুন বাদি হয়ে লালপুর থানায় পদ্মা জেনারেল হাসপাতালের মালিক, চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের অন্ত:সত্ত্বা স্ত্রী জাহানারা খাতুন পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে রাত পৌনে ৯টার দিকে জাহানারার প্রসব ব্যাথা শুরু হলে হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফা তাকে সিজারিয়ান অপরাশেন ছাড়াই নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করেন। রাত ১০টার দিকে নার্স, আয়া ও মিডওয়াইফা মিলে নরমাল ডেলিভারি বা স্বাভাবিক সন্তান প্রসব করান। কিন্তু জন্মের পরে নবজাতকের হার্টবিট, শ্বাস-প্রশ্বাস চললেও কাঁদে না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক শিশুটিকে রাজশাহীতে স্থানান্তর করেন।

পরদিন গত শনিবার (২০ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় এবং ওইদিন শিশুটির দাফনকার্য সম্পাদন করে পরিবার। পরে গত রোববার বিকেলে শিশুর স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে।

নবজাতকের মা জাহানারা খাতুন অভিযোগ করেন, নার্স ও আয়া দিয়ে ডেলিভারির সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই শিশুটির মৃত্যুর জন্য দায়ী বলে তিনি দাবি করেন। এবিষয়ে পদ্মা জেনারেল হাসপাতালে মালিক সুলতানুর জামান টিপু বলেন, শিশুর স্বজনের ইচ্ছে ছিলো তারা নরমাল ডেলিভারি করাবেন।

তাদের ইচ্ছেতেই নরমালে ডেলিভারি করা হয়েছে। কিন্তু নবজাতকের জন্মের পরে কান্না না করায় শিশুকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়। এখনে আমার হাসপাতালের দায় নেই। তৃতীয় পক্ষের ইনন্ধনে শিশুটির পরিবার মৃত্যুর দু’দিন পরে এসে আমার ও আমার হাসপাতালের সুুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগ করছে।

লালপুর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মোমিনুজ্জামান বলেন, পদ্মা জেনারেল হাসপাতালের মালিক, চিকিৎসক ও নার্সে বিরুদ্ধে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নাটোরের লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার