Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৪, চালক গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 04:17 AM পড়তে ১ মিনিট
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৪, চালক গ্রেপ্তার

মফস্বল ডেস্ক: নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক মামুনুর রশিদকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ র‌্যাবের সহায়তায় রাজশাহী নগরীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই মামুনুর রশিদকে নাটোরে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। গত ২০ জুন নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক বাবু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগরসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে বাসচালক মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৪, চালক গ্রেপ্তার

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার