Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই মিষ্টি বিক্রি ২ প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
10 October 2025, 12:21 PM পড়তে ১ মিনিট
নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই মিষ্টি বিক্রি ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরে বিএসটিআইয়ের মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে শহরের নিচাবাজার এলাকায় শিলা মিষ্টিবাড়ি ও আলাইপুর এলাকায় মৌচাক মিষ্টি ভান্ডারকে এই জরিমানা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রাশেদুজ্জামান।

জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী অফিসের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অ: দা:) জহুরা সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন, বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো: দেলোয়ার হোসেন। নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই মিষ্টি বিক্রি ২ প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার