Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে গ্যারেজ পাহারাদারকে খুন করে দুই ইজিবাইক লুট

BN DESK
09 October 2025, 02:21 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে গ্যারেজ পাহারাদারকে খুন করে দুই ইজিবাইক লুট

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে হারেজ মিয়া (৪৫) নামে এক চালককে খুন করে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) লুটে নিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত হারেজ মিয়া নীলফামারী সদরের তালুক মানুষমারা এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। তিনি শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন।

নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, ৩ থেকে ৪ দিন যাবত শুক্কুর আলীর গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার ৪ কন্যা ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রী খোরশেদ জানান হারেজ খুন হয়েছেন।

মিস্ত্রী খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত নিথর দেহ। এরপর গ্যারেজ মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নারায়ণগঞ্জে গ্যারেজ পাহারাদারকে খুন করে দুই ইজিবাইক লুট

B
BN DESK | 07 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার