Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে পাগলা বাজারে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

BN DESK
10 October 2025, 01:34 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে পাগলা বাজারে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজারের আফসার করিম প্লাজার সিটি ব্যাংকের বুথের সামনে জাহিদুল ইসলাম নান্টু নামে একজন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি পেটে ও হাতে গুলিবিদ্ধ হন। 

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টায় এ গুলি চালানো হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর শরীরে দুটি গুলি লেগেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী নান্টু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে গাড়িতে ওঠার সময় দুই যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। পরে সেখান থেকে গাড়ি করে খানপুর হাসপাতালে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

ঘটনাস্থলে গুলি লেগে ভেঙে যাওয়া গাড়ির কাঁচ পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নারায়ণগঞ্জে পাগলা বাজারে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

B
BN DESK | 02 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার