Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ভ্যানিটি ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 12:42 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ভ্যানিটি ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার ময়লার ভাগাড়ে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। 

শনিবার (৩১ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, স্থানীয় বাসিন্দারা সিআই খোলা এলাকার ময়লার ভাগাড়ে ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটির ভেতর তারা নবজাতকের মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ওয়ালিউল্লাহ বলেন, “ভ্যানিটি ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তার বয়স একদিন হবে। পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নারায়ণগঞ্জে ভ্যানিটি ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার