Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে হাকিম প্লাজা মার্কেটে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণ

BN DESK
08 October 2025, 06:33 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে হাকিম প্লাজা মার্কেটে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের দেওভোগের হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনের আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।


বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। 

স্থানীয় ব্যবসায়ী জমির আলী ও অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের তৃতীয় তলায় একটি গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে, কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বলেছেন, হাকিম প্লাজা মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নারায়ণগঞ্জে হাকিম প্লাজা মার্কেটে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণ

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার