Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাহিদ রানার ৫ উইকেট, ১৯৮ রানে থামল নিউজিল্যান্ড

BN DESK
03 September 2026, 10:47 AM পড়তে ১ মিনিট

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ২০০ রানও করতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে তারা ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯৯ রান।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান খরচে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এর মধ্যে দুটি উইকেটই নেন নাহিদ রানা। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করেন, প্রথম চার ওভারে দুজনই একটি করে মেডেন দেন।

অষ্টম ওভারে আক্রমণে এসে হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করেন নাহিদ। পরের ওভারের প্রথম বলেই উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের হাতে ক্যাচ বানান তিনি। মাত্র ১ রান খরচায় দুই উইকেট নিয়ে দারুণ শুরু করেন এই তরুণ পেসার।

পরে সৌম্য সরকার আউট করেন অধিনায়ক টম ল্যাথামকে (১৪)। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা। নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়লেও বড় স্কোরে যেতে পারেননি।

কেলি অবশ্য লড়াই চালিয়ে যান এবং ৮৩ রানের ইনিংস খেলেন। তবে সেট ব্যাটাররা আউট হওয়ার পর দ্রুত ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের আঘাতে দ্রুত উইকেট হারায় তারা।

নিজের শেষ ওভারে জেইডেন লেনক্সকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। তিনি ৩২ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

এর আগে ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নাহিদ রানার ৫ উইকেট, ১৯৮ রানে থামল নিউজিল্যান্ড

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার