Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাহিদ রানা’র গতির ঝড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস

BN DESK
03 September 2026, 08:30 PM পড়তে ১ মিনিট
নাহিদ রানা’র গতির ঝড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস

স্পোর্টসডেস্ক: বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট। টাইগার এই পেসারের তোপে ক্রিজে দাঁড়াতেই পারিনি ক্যারিবিয়ান ব্যাটাররা। কিংস্টন টেস্টেও বাংলাদেশ চালকের আসনে বসেছে সেই সুবাদে। টাইগারদের ১৬৪ রানের বিপরীতে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেছে ১৪৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ১৮ রানের।  তাতে বড় এক ভূমিকা রেখেছেন নাহিদ রানা। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট তার। দিন শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে ক্যামেরার সামনে এসেছিলেন রানা। সেখানেই নিজের বোলিং নিয়ে জানিয়েছেন ভালো লাগার কথা। 

রানা বলছিলেন, ‘প্রথমে শুকরিয়া আদায় করতে চায় আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পেয়েছি এজন্য। বেশি কিছু ট্রাই করিনি জাস্ট চেষ্টা করেছি ব্যাটসম্যানকে রুম (সুযোগ) না দেওয়ার। কোন অবস্থাতে কোন ব্যাটারকে কিভাবে বোলিং করা যায় সেটা চেষ্টা করেছি।’ দলের অবস্থা নিয়ে রানার ভাষ্য, ‘অবশ্য এখন আমরা একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি টোটাল একটা ২৫০ এর উপরে যেতে পারি। চার নম্বর দিনে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে।

উইকেটটা একটু অন্যরকম বাউন্স থাকবে, স্পিনারদের জন্য টার্ন থাকবে। সো ভালো কিছু আমরা একটা আশা করছি।’ চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে বোলিং সহায়ক পরিস্থিতিই আসার সম্ভাবনা বেশি। এমন অবস্থায় রানার ভাবনা বেশি কিছু চেষ্টা না করে লাইন লেন্থ অনুযায়ী বল করা, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে বেশি কিছু ট্রাই না করে একটু লাইনে বোলিং করে ব্যাটসম্যান কে রুম না দিয়ে বল করলে ভালো হয়। এখানে অনেক কিছু ট্রাই না করে লাইন অনুযায়ী বোলিং করা উচিত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নাহিদ রানা’র গতির ঝড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং ধস

B
BN DESK | 03 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার