Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

BN DESK
03 September 2026, 09:21 PM পড়তে ১ মিনিট
নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : সম্পন্ন হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছিলেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। নাম ছিল ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের। তবে প্লাটিনাম ক্যাটাগরিতে অবিক্রিত ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনের প্রতি আগ্রহ দেখায়নি কেউই। 

তবে লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে দলে টেনেছে তিন পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি। তবে দল পেলেও খেলবেন তো টাইগার এই ক্রিকেটাররা? ভক্ত-সমর্থকদের মনে এমন প্রশ্নটাই উঁকি দিচ্ছে বারবার। কারণ অতীতে অনেক ক্রিকেটার বিদেশি লিগে দল পেলেও খেলার সুযোগ পেয়েছেন খুবই কম। তবে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে ইতিবাচক বিসিবি। দল পাওয়ার পর ক্রিকেটারদের খেলার অনুমতি মিলবে কি না প্রশ্নে যোগাযোগ করা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে জানবো তারপরে আলাপ করব বোর্ডের সাথে। পরে ক্রিকেটারদের সাথে আলাপ করব। মেডিকেল টিমের সাথে আলাপের একটা বিষয় আছে। তারপর এটা সিদ্ধান্ত হবে আর কি।’ বিসিবি অবশ্য এবার ইতিবাচকভাবে দেখবে জানালেন ফাহিম, ‘তবে আমাদের তো ইচ্ছা আছে কোন সমস্যা না থাকলে ভালো টুর্নামেন্ট খেলতে গেলে ওদের জন্যই ভালো হবে। ইচ্ছা তো অবশ্যই আছে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই যাবে। ইতিবাচকভাবে দেখব আমরা।’

বোর্ডের এই পরিচালকের ভাষ্য, সুযোগ থাকলে সেটা খেলোয়াড়দের দিতে চায় বিসিবি, ‘কোনো কিছু সমস্যা না থাকলে, যেটাতে ক্রিকেটের লাভ হবে সেটা আমরা করব। এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার তো নাই। যদি এমন হয় যে একটা টুর্নামেন্টে খেললো সেই টুর্নামেন্টের মানটা মোটেও ভালো না। লোড ম্যনেজমেন্ট ভালো না বা কাছেই জাতীয় দলের একটা প্রোগ্রাম আছে সেক্ষেত্রে আমাদের অন্য ধরনের চিন্তা করতে হবে। অন্যভাবে যদি আমাদের সুযোগ থাকে বেনিফিট থাকে অবশ্যই আমরা সেই সুযোগটা নিব।’ 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

B
BN DESK | 14 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার