Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিউজিল্যান্ডের কাছে ফের হার পাকিস্তানের

BN DESK
03 September 2026, 09:23 PM পড়তে ১ মিনিট
নিউজিল্যান্ডের কাছে ফের হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : তারুণ্য নির্ভর নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ডানেডিনে টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।

শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা এলোমেলো ছিল ম্যান ইন গ্রিনদের ইনিংস। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। ১০ বলে ১১ রান করে ফিরেছেন। সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা। ইনিংস এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানের নতুন এই অধিনায়ক। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স। শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান।

শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নিউজিল্যান্ডের কাছে ফের হার পাকিস্তানের

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার