Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজেদের আকাশসীমা খুলে দিলো কাতার

BN DESK
08 October 2025, 09:46 PM পড়তে ১ মিনিট
নিজেদের আকাশসীমা খুলে দিলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর আবার তা খুলে দিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) রাতে দেশটির রাজধানী দোহার অদূরে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ওই সময় নিরাপত্তার জন্য আকাশসীমা বন্ধ করে দেয় দেশটি।

কাতার জানিয়েছে, ইরান ঘাঁটি লক্ষ্য করে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যারমধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাতারের আগে কুয়েত এবং বাহরাইনও নিজেদের আকাশসীমা খুলে দেয়। এতে করে দেশগুলোতে খুব কম সময়ের মধ্যে আবারও বিমান চলাচল স্বাভাবিক হবে।

সূত্র: আলজাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নিজেদের আকাশসীমা খুলে দিলো কাতার

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার