Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের আগ পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম 

BN DESK
10 October 2025, 12:42 PM পড়তে ১ মিনিট
নির্বাচনের আগ পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম 

স্পোর্টস ডেস্ক: নির্বাচনের আগ পর্যন্ত স্বল্প সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

শুক্রবার (৩০ মে) বিকেলে জরুরী বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সভাপতির দ্বায়িত্ব সামলাবেন সাবেক এই অধিনায়ক।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি করা নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি ফাহিম সিনহা নির্বাচিত হয়েছেন।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) মোতাবেক পরিচালক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।

এরআগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।


উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়; কোচিংয়ের লেভেল টু সম্পন্ন করেন এবং যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নির্বাচনের আগ পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম 

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার