Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

BN DESK
03 September 2026, 11:02 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গত মাসে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম। আজ (সোমবার) বিসিবি কার্যালয়ে বোর্ড সভাতে বসতে যাচ্ছেন তামিমরা। বিকেল তিনটায় শুরু হবে এই সভা। যেখানে নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারেন তারা। দায়িত্ব নেওয়ার পর এটি তাদের তৃতীয় বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।

নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে সম্ভাব্য তারিখ নির্ধারণ—সবই এই সভায় চূড়ান্ত হবে। এছাড়া জাতীয় দলের পারফরম্যান্স নিয়েও পর্যালোচনা হবে। পাশাপাশি আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনা হবে ঢাকা লিগ নিয়েও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার