Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

BN DESK
08 February 2026, 05:09 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। রংপুর-৩ (সদর) আসনে হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাত ৮টায় নগরীর নূরপুরে অবস্থিত ন্যায় অধিকার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘তৃতীয় লিঙ্গসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। একই সঙ্গে ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছি হরিণ প্রতীকে ভোট না দেয়ার জন্য।’

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ প্রণয়নের আগেই আমাদের জন্য অ্যাফারমেটিভ অ্যাকশন প্রয়োগের দাবি জানিয়ে আসছি। অ্যাফারমেটিভ অ্যাকশন হলো এমন একটি রাষ্ট্রীয় উদ্যোগ, যার মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। নারীদের ক্ষেত্রেও একসময় এমন উদ্যোগ নেয়া হয়েছিল। ১৯৭৩ সালে যেখানে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসন ছিল, তা পর্যায়ক্রমে বেড়ে আজ ৫০টিতে পৌঁছেছে। এর ফলে আমাদের মা ও বোনেরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। কিন্তু ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সংরক্ষিত আসন দেয়া হয়নি। নারীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি।’

 

আনোয়ারা ইসলাম রানী বলেন, ‘যুগের পর যুগ ধরে বাংলাদেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, আদিবাসী, হরিজনসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পৈত্রিক সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা বৈষম্যের শিকার হয়েছে। সামাজিক বঞ্চনা একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে মরদেহের দাফন করতেও বাধার সম্মুখীন হতে হয়েছে। সময়ের পরিবর্তন হয়েছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের প্রত্যাশিত পরিবর্তন এখনো হয়নি। রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে আমাদের মৌলিক অধিকারগুলো দীর্ঘদিন ধরে নিশ্চিত হয়নি, ফলে আমাদের "পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি এ শব্দটিকে সমর্থন করি না। আমরা পিছিয়ে পড়া নই, পিছিয়ে রাখা। আমরা কেউ সমাজের বোঝা হয়ে থাকতে চাই না; মূলধারায় মর্যাদাপূর্ণ অংশগ্রহণ চাই।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার