Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

BN DESK
04 September 2026, 02:37 AM পড়তে ১ মিনিট
নীলফামারীতে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

মফস্বল ডেস্ক : নীলফামারীর পার্বতীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মটরসাইকেলের আরোহী পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজন উত্তরা ইপিজেডের সিওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে তারা বাড়ি ফিরছিলেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সুজিত ও রবিউল মটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে বালুবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ বুধবার সকালে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, ট্রাকের নিচে মটরসাইকেল আটকে ছিল। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান চলছে।

এলাকা: নীলফামারী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার