Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

BN DESK
09 October 2025, 10:49 PM পড়তে ১ মিনিট
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

মফস্বল ডেস্ক: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) ভোরে নীলফামারী রেলস্টেশনের অদূরে পলাশবাড়ি তেঁতুলতলা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুইজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তারা হলেন- জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।

নীলফামারী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসটি নীলফামারী রেলস্টেশনে প্রবেশের পূর্বে সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পার হচ্ছিলো। সেসময় ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।এলাকাবাসী জানান, তারা দুইজন পেশায় রাজমিস্ত্রী হলেও কাজ সংকটে তারা পলাশবাড়িতে আমন ধানের চারা রোপনের জন্য কৃষক দুলাল চন্দ্রের জমিতে যাচ্ছিল। দুইজন একটি মোটরসাইকেলে ছিল। 

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, “সৈয়দপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবগত করা হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকা পড়েছিল। পরে সেটি অপসারণ করে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার পথে চলে যায়।”

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার