Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 05:52 AM পড়তে ১ মিনিট
নীলফামারীতে তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে তিস্তার ক্যানেলে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। তারা ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী দক্ষিণ রাজিব গ্রামের শফিকুল ইসলামের ছেলে সায়িম বাবু (৭) ও দ্বীতীয় শ্রেণির শিক্ষার্থী খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১১)। তারা উভয়ই আপন চাচাতো ভাই।

ইউপি সদস্য গোলাম মওলা জানান, আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ির পাশে তিস্তার ক্যানেলে গোসল করতে যায় ওই দুই শিশু। গোসলের কোন এক সময় পানিতে ডুবে যায় তারা। পরে ক্যানেলের রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা তাদের পানিতে ভাসতে দেখে এবং এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানানোসহ প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে তিস্তার ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার