Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের পাঁচ বছর কারাদন্ড

BN DESK
13 March 2024, 10:13 PM পড়তে ১ মিনিট
নীলফামারীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের পাঁচ বছর কারাদন্ড

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ধর্ষণ চেষ্টার দায়ে শাহিনুর রহমান (৩৭) নামের এক যুবককে পাঁচ বছরের কারাদন্ড ও পঁচিশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবিএম গোলাম রসুল এ সাজা দেন।

দন্ডপ্রাপ্ত শাহিনুর জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি গ্রামের উত্তরপাড়ার ওয়াহেদ আলীর ছেলে। জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে শাহিনুর রহমান। এসময় ঐ গৃহবধূর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে শাহিনুরকে আটক করে।

খবর পেয়ে শাহিনুরের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদি হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (৪) (খ) ধারায় এই সাজা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের পাঁচ বছর কারাদন্ড

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার