Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

BN DESK
20 March 2024, 02:13 PM পড়তে ১ মিনিট
নীলফামারীতে পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পিকআপের ধাক্কায় সিএনএজির দুইজন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোরদাড়গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতারা হলেন- জলঢাকা উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মো. আবু তাহের (৫৭)। তিনি সৈয়দপুর উপজেলার বাঙালীপুর নিজপড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে এবং নীলফামারী মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী (৩৬)। তিনি নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই সিএনজিকে ধাক্কা দেয়া পিকআপ ভ্যানসহ চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহসহ দুর্ঘটনার শিকার সিএনজিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার