Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
04 September 2026, 12:12 AM পড়তে ১ মিনিট
নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বজ্রপাতে কাশীনাথ রায় (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ জুন) দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাশীনাথ ওই গ্রামের কেঙ্গারু বর্মণের ছেলে। স্থানীয়রা জানায়, বেলা ২টার দিকে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়ির কাছে মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে বজ্রপাতে কৃষক কাশীনাথ মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান বলেন, ‘বজ্রসহ বৃষ্টির সময় গরু আনতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার