Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

BN DESK
03 September 2026, 04:59 PM পড়তে ১ মিনিট

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শিয়ালের কামড়ে বৃদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলিরডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বালাগ্রাম ইউনিয়নের বিজলিরডাঙা এলাকার তোফাজ্জল হোসেন (৫৫), ওই এলাকার জলিল মিয়া (৫০), মো. জমসেদ আলী (৪৫) ও জামিয়ার হোসেন (৬৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তোফাজ্জেল হোসেন দুপুরে গরুর খাবারের জন্য ভুট্টাগাছের পাতা ছিঁড়তে গিয়েছিলেন। এ সময় ভুট্টাক্ষেতে একটি শিয়াল তাকে আক্রমণ করে।

পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে শিয়াল তাদেরও আক্রমণ করে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তা বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার