Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডিমলায় পাওনা টাকা নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট

BN DESK
01 July 2026, 05:00 AM পড়তে ১ মিনিট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে জমি বন্ধকের পাওনা ২ লাখ টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে দিনগত রাত ৩টার দিকে ঘণ্টাব্যাপী দুই দফায় শতাধিক সশস্ত্র ব্যক্তি দক্ষিণ তিতপাড়া গ্রামে হামলা চালায়। এসময় অন্তত চারটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। অভিযোগ রয়েছে, দক্ষিণ তিতপাড়া বড় জুম্মা গ্রামের নুরুল ইসলাম(২৭) ও আসাদুল ইসলামের(৩৩) নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়।

হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মৃত মমতাজ আলীর ছেলে হবিবর রহমান ও তইবার রহমান, মৃত আজিজার রহমানের ছেলে আলিনুর রহমান এবং মৃত নুর ইসলামের ছেলে জাহিদুল ইসলাম। এছাড়াও আহত হয়েছেন, মর্জিনা বেগম (৫০), সাহেরা বেগম (৪০), হবিবর রহমান (৩৫)সহ অন্তত ১০ জন। তাদের মধ্যে তিনজনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা ডিমলা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এসআই পরিতোষ মোহন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নীলফামারী ডিমলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডিমলায় পাওনা টাকা নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট

B
BN DESK | 01 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার