Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রাক উল্টে নিহত ১

BN DESK
08 October 2025, 03:09 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রাক উল্টে নিহত ১

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রাক উল্টে আশিশ(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মোজাম্মেল এন্ড সন্স পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে। আশিশ বদরগঞ্জ উপজেলার রাজারামপুর পুকুরপাড়া গ্রামের রমেন চন্দ্র রায়ের ছেলে।

কিশোরগঞ্জ থানার এসআই গোপেশ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বদরগঞ্জ উপজেলা থেকে জলঢাকার মীরগঞ্জে উদ্দেশ্যে ইট বোঝাই একটি ট্রাক তারাগঞ্জ-কিশোরগঞ্জ রোড দিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের উপরে চার জন শ্রমিক ছিল। কিশোরগঞ্জে প্রবেশের সময় তারাগঞ্জ-কিশোরগঞ্জ রোডের মোজাম্মেল এন্ড সন্স পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়।

এতে ট্রাক ও ইটের চাপায় ঘটনাস্থলেই আশিশের মৃত্যু হয়। এতে আহত হয় তিন জন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। আহতরা একই এলাকার সজিব, সুজন ও গণেশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রাক উল্টে নিহত ১

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার