Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

BN DESK
03 September 2026, 04:03 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের ২১শ’ ফুট মেইন তার চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। তার চুরি যাওয়া এলাকাসহ ঝড়ে ব্যাপক ক্ষতি হওয়ায় টেংগনমারী গ্রিডের পুটিমারীসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে ঝড় বাতাস ও বৃষ্টির সময় বিদ্যুৎ বন্ধ ছিল। এসময় সংঘবদ্ধ চোররা স্থানীয় পেট্রোল পাম্প হতে ফকিরপাড়া পর্যন্ত ৪টি খুঁটির প্রায় ২১শ’ ফুট তার চুরি করে নিয়ে যায়। ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ঝড় কবলিত পুটিমারী ইউনিয়নে ৫টি খুঁটি উপড়ে পড়াসহ ব্যাপক তার ছিড়ে যায়।

এ কারণে টেংগনমারী হতে পুটিমারী ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী সামসুল আরেফিন জানান, ঝড়ের সময় চোররা স্থানীয় পেট্রোল পাম্প এলাকার ৪টি খুঁটির মেইন তার চুরি করে নিয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ চালু করার কাজে ব্যস্ত থাকায় থানায় এখনো অভিযোগপত্র দেয়া সম্ভব হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার