Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবীর ৩ মাস জেল

BN DESK
08 October 2025, 06:54 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবীর ৩ মাস জেল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ এলাকাবাসী ও মা। উপায় না পেয়ে মা মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী সন্ন্যাসীপাড়া আশ্রয়ণ এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকসেবন করে লিয়ন মিয়া (২৫)। ভ্রাম্যমাণ আদালত পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে মাদকসহ লিয়ন মিয়াকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করে।

দন্ডিত লিয়ন মিয়া মৃত আব্দুল কাফির ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে মাদকসেবীর ৩ মাস জেল

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার