Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

BN DESK
08 February 2026, 06:35 PM পড়তে ১ মিনিট

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার গাড়াগ্রাম ধাইজান থেকে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- গাড়াগ্রাম ধাইজান গ্রামের অহেদুল ইসলামের ছেলে  ফারুক(৪০), রনচন্ডী দক্ষিণপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জুয়েল(৪৩), পশ্চিম দলিরাম বুলাই পাড়ার শাহাজুল ইসলামের ছেলে রুবেল(২৯), পূর্ব দলিরাম মাঝাপাড়ার জহুরুল হকের ছেলে আ: রাজ্জাক (২৮)। অভিযানটিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম, ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল।

কিশোরগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক কারাবারি ফারুকের বাড়িতে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। অভিযান চালিয়ে ফারুকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার