Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার

BN DESK
12 February 2024, 05:46 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেক্স ট্রেনের ১১টি আসনের পাঁচটি টিকিট ও নগদ অর্থসহ তাদেরকে আটক করে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নুর আলমের ছেলে আশরাফুল ইসলাম ওরফে লিখন (৩২) এবং চিলাহাটির মৃত শুকারু হোসেনের ছেলে মো. মিন্টু (৪২)।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নুরুল ইসলাম ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটকের সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার

B
BN DESK | 12 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার