Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর জলঢাকায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

BN DESK
03 September 2026, 11:22 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর জলঢাকায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় ২০কেজি গাঁজাসহ আজাহারুল ইসলাম শীল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জলঢাকা উপজেলার নেকবক্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নেকবক্ত মাস্টারপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আজাহারুল ইসলাম শীল একই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯ (গ) ধারায় মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জলঢাকা থানার এসআই আব্দুর সাত্তার। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর জলঢাকায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার