Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডিমলায় ওজনে কম ও বিএসটিআই সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
25 August 2026, 11:03 PM পড়তে ১ মিনিট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন এবং পণ্যের বিএসটিআই সনদ না থাকায় একটি মুড়ির মিলকে পৃথকভাবে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমলা বাবুরহাটের মেসার্স আফতাব ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোল পরিমাপে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার করে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে  ডোমার রোডের বামুনিয়া এলাকার বাসিন্দার ডিমলায় অবস্থিত আদিল অটো মুড়ি মিলস এর মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘বিএসটিআই আইনে অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের কর্মকর্তা প্রকৌশলী আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন ও ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।

এলাকা: নীলফামারী ডিমলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডিমলায় ওজনে কম ও বিএসটিআই সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 25 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার