Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডিমলায় বিষপানে নারীর আত্মহত্যা

BN DESK
22 June 2026, 01:42 AM পড়তে ১ মিনিট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় স্বামীর সাথে অভিমান করে বিষপানে এক নারী আত্মহত্যা করেছেন। আজ রোববার (২১ জুন) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা (ঠাকুরের স্কুলপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সুভাষ চন্দ্র রায়ের স্ত্রী জ্যোৎস্না রানী (৫০) পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। আজ রোববার (২১ জুন) সকাল আনুমানিক ১০টায় স্বামীর সাথে অভিমান করে নিজ বাড়ির বসতঘরে বিষপান করেন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোৎস্না রানীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষপানে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা: নীলফামারী ডিমলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডিমলায় বিষপানে নারীর আত্মহত্যা

B
BN DESK | 22 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার