Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

BN DESK
16 August 2026, 07:41 PM পড়তে ১ মিনিট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে তেল নিতে এসে ফিলিং স্টেশনের কর্মীর কাছ থেকে অভিনব কায়দায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিমলা সদরের আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ঘটনার সময় এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে আফতাব ফিলিং স্টেশনে তেল নিতে আসে। তেল নেওয়ার পর মূল্য পরিশোধের সময় হিসাব-নিকাশের কথা বলে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়।

এরপর সে নিজেই টাকা গুনতে শুরু করে। এসময় কৌশলে ওই ব্যক্তি তেলজাতীয় পদার্থ কর্মীর চোখে ছুড়ে মারে। এতে কর্মীর চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হলে তিনি দ্রুত পাম্পের পেছনে চোখ ধুতে যান। এই সুযোগে লোকটি ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়ভাবে ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এলাকা: নীলফামারী ডিমলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

B
BN DESK | 16 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার