Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

BN DESK
10 October 2025, 11:29 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে আনজুয়ারা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল রোববার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মইনুদ্দিনের স্ত্রী আনজুয়ারা বেগম তার ছোট ভাই হাবিবুর রহমানকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা ডোমার সদরে যান।

সেখানে আত্মীয়র দাফন শেষে নিজ বাড়িতে ফেরার সময় বিকেল ৫টার দিক ডিমলা সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলের পিছন থেকে আনজুয়ারা বেগম পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ডিমলা থানার ওসি ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

এলাকা: নীলফামারী ডিমলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার