Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডোমারে এক যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 06:24 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর ডোমারে এক যুবকের মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মোহাম্মদ রকি (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ আগস্ট) দুপুরে ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদামপাড়ায় ঘটনাটি ঘটে। রকি ওই এলাকার মৃত আকবর আলীর ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুইদিন ধরে রকি বাড়িতে ছিলে না। তার স্ত্রীও বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল শনিবার রাতে রকি বাড়িতে ফিরে নিজের ঘরে শুয়ে পড়েন। দুপুর অব্দি সে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করে।

পরে সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পায় তাকে। এ সময় তার পা মাটিতে লেগে ছিল। তবে স্থানীয়রা রকির মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন। রকি ডোমারের হিরো মোটরসাইকেলের শোরুমে চাকরি করতো। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এলাকা: নীলফামারী ডোমার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডোমারে এক যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার