Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডোমারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত

BN DESK
01 September 2026, 06:17 AM পড়তে ১ মিনিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১৪টি পরিবারের ৩০টি ঘর, ধান, চাল আসবাবপত্র ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম ও আশিকুর রহমান নামে দুইজন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি শাহারউদ্দিন পাড়ার মঞ্জুরুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারে সর্টসার্কিটে অগ্নিপাতের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ১৪টি পরিবারের অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেন।

ডোমার ও পাশ্ববর্তী উপজেলা দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ ত্বন্বী খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করেন।

এসময় ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু উপস্থিত ছিলেন।
খবর পেয়ে রাতেই নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার অগ্ন্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও কাপড় বিতরণ করেন।

এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডোমার ফায়ার স্টেশন অফিসার মো. মমতাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে দু’টি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এলাকা: নীলফামারী ডোমার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডোমারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার