Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
05 September 2026, 10:43 PM পড়তে ১ মিনিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বালুবাহী ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনারায় বাজারের সন্নিকটে এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ভ্যান চালক মমিনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়।

মমিনুল ইসলাম চিলাহাটি চখিদার পাড়ার তফিল উদ্দিনের ছেলে। আহত অবস্থায় বিকাশ অধিকারী(৩৫) নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় বলে নিশ্চিত করেন ডোমার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, নীলফামারীর অভিমুখে যাওয়া ট্রাক ও ডোমার অভিমুখে আসা ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটিকে টেনে নিয়ে প্রায় ৫শ’ মিটার দূরে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ভ্যান চালক নিহত হয় ও বিকাশ অধিকারী নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। বিকাশ অধিকারী বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা মাহিগঞ্জ এলাকার অকুঞ্জ অধিকারীর ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুল্লাহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় পতিত ভ্যান ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ড্রাইভার দুর্ঘটনার পর পালিয়ে যায়।

এলাকা: নীলফামারী ডোমার
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার