Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি ইট ভাটার গর্তের পানিতে ডুবে মিজানুর রহমান মিজান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩ টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর আইসঢাল বানিয়াপাড়ায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উল্লেখিত এলাকার মো. আনোয়ার হোসেনের ছয় বছরের ছেলে মিজানুর রহমান কে গতকাল সোমবার দুপুর ১টা থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে বাড়ির আশেপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়।

তার নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু তার খোঁজ  না পাওয়ার পর বাড়ির পাশের হাজী মো. নাজমুল হকের মালিকাধীন এএন বি -২ ব্রিকস নামক একটি ইটভাটার গর্তের পানিতে খোঁজাখুঁজি করা হয়। এ সময় সেখান থেকে শিশু মিজানের মরদেহ উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার