Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন : ঘাতক গ্রেফতার

BN DESK
10 October 2025, 02:54 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন : ঘাতক গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় গত ১ জুলাই সংঘটিত একটি ক্লুুুুুুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। পাশাপাশি বৃদ্ধা ছামছুন নেহার (৬৭) হত্যাকান্ডের ঘটনায় এককভাবে জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

সেই সঙ্গে ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপটপ উদ্ধার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম বেগ শহরের চাঁদনগর এলাকার মৃত নঈম বেগের ছেলে। এর আগে সে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খেটে গত ২০২০ সালে জেল থেকে বের হয়। গত শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন।

পুলিশ ও থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১ জুলাই তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যাললয়ের সহকারী শিক্ষিকা রহিলা পারভীনের চাঁদনগর এলাকার বাসায় বৃদ্ধা ছামছুন নেহারকে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন গত ২ জুলাই হত্যা শিকার বৃদ্ধার ছেলে সামসুল হক (৪৫) বাাদ হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার দেওয়া হয় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান খান মারুফকে।

এছাড়াও নীলফামারী পুলিশ সুপারের নির্দেশে বৃদ্ধা ছামসছুন নেহার হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের অধিকতর তদন্তে একটি তদন্ত টিম গঠন করা হয়। মামলার তদন্তকালে ঘটনাস্থলে অদূরে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

ওই সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে একই এলাকার শামীম বেগকে শনাক্ত করে পুলিশ। সিসিটিভি ফুটেজ  ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনাক্তের পর বৃদ্ধা ছামছুন নেহার হত্যাকান্ডে ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে গত ২০ জুলাই  শামীম বেগকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর বৃদ্ধা ছামছুন নেহার হত্যার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নীলফামারী আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরবর্তীতে গত ২৪ জুলাই দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ছামছুন নেহাকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করে শামীম বেগ। এরপর তার স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যমতে সৈয়দপুর শহরে গোলাহাট এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া এলইডি টিভি ও ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন জানান, এ হত্যাকান্ডের মামলাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুততম সময়ে ঘটনার প্রকৃত রহস্য এবং একইভাবে জড়িত শামীম বেগকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন : ঘাতক গ্রেফতার

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার