Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে গত দুই দিনে তিন আ’লীগ গ্রেফতার

BN DESK
10 October 2025, 05:04 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে গত দুই দিনে তিন আ’লীগ গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে গত দুই দিনে কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও গত সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আজহার আলী (৬২), মো. নুর আলম ওরফে দয়াল (৩৫) এবং আশরাফুল হক।

এদের মধ্যে আজহার আলী সরকার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, নুর আলম ওরফে নয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং আশরাফুল হক  সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক। আজ বুধবার (৩০ জুলাই) ও গতকাল মঙ্গলবার তাদের নীলফামারী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমারের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য অভিযান চালিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি সরকারপাড়ার নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আজহার আলীকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মৃত. নেছার উদ্দিন সরকারের ছেলে।

একই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে নুর আলম ওরফে দয়ালকে (৩৫)  সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওয়াপদা নতুনহাট ফকিরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে। সে ওই এলাকার মো. আকবর আলীর ছেলে।

গ্রেফারকৃতদের গত বছরের ৪ আগস্ট  সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে দিনাজপুর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ, নাশকতা, লুটপাটের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। আর গত ৬ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ওই মামলাটি করেছেন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনখুলী বদিউদপাড়া তমদ্দি প্রামানিকের ছেলে মো. নুর ইসলাম (৫৩)।

এ  মামলায় ৬৩ জনের নাম উল্লেখ পূর্বক আরো ২০০/৩০০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়াও গত সোমবার রাতে  সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হককে গ্রেফতার করেছে। আশরাফুল হক গত বছরের ৩১ আগস্ট বিএনপি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

আর ওই মামলাটি দায়ের করেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহরের নতুন বাবুপাড়ার মো. শেখ আশিফুর রহমান বাবলু। এ মামলায় ৯০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।

গত দুই দিনের পৃথক পৃথক স্থান থেকে কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন নেতা কর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন। তিনি জানান, আসামিদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে গত দুই দিনে তিন আ’লীগ গ্রেফতার

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার