Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে গোডাউন থেকে রেললাইন পাচারের অভিযোগে প্রকৌশলী আটক

BN DESK
06 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে গোডাউন থেকে রেললাইন পাচারের অভিযোগে প্রকৌশলী আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধাকে আটক করা হয়েছে। তার কার্যালয়ের গোডাউন থেকে রাতের আঁধারে রেললাইন ও অন্যান্য মালামাল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয় থেকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ও পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত আটটা) তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার গভীর রাতে সৈয়দপুর রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের গোডাউন ও ইয়ার্ডে সংরক্ষণে থাকা অসংখ্য রেললাইন গ্যাস সিলিন্ডারের মাধ্যমে কাটা হয়। পরে সেসব বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে অজ্ঞাত স্থানে পাচার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে খবরটি চলে যায়। এ নিয়ে তাৎক্ষণিক প্রাথমিক তদন্তে নামেন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

এতে ওই কার্যালয়ে পিকআপ ভ্যান প্রবেশের চাকার দাগ এবং গোডাউনে গ্যাস সিলিন্ডারের অস্তিত্ব এবং রেললাইনসহ অন্যান্য মালামাল পাচারের আলামত পাওয়া যায়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী যৌথভাবে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. সুলতান মৃধাকে তার কার্যালয় থেকে আটক করে রেলওয়ে থানা নিয়ে আসেন।

এ ব্যাপারে রেলওয়ের পার্বতীপুর এলাকার সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. তহিদুল ইসলাম বলেন, সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের গোডাউন থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইন কাটার সরঞ্জাম পাওয়া গেছে। সেখানে গ্যাস দিয়ে কাটা অবস্থায় কয়েকটি রেললাইনও দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে ওই গোডাউন থেকে বিপুল পরিমাণ রেললাইন ও অন্যান্য মালামাল পাচার করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে তিনি বাদি হয়ে সৈয়দপুরে রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন। এ রিপোর্ট পাঠানো (রাত আটটা) পর্যন্ত  সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়েয়ের প্রস্তুতি চলছিল। উল্লেখ্য, উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা দীর্ঘদিন থেকে সৈয়দপুরে ওই কার্যালয়ের ইনচার্জের দায়িত্বে রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে গোডাউন থেকে রেললাইন পাচারের অভিযোগে প্রকৌশলী আটক

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার