Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস কর্মী নিহত

BN DESK
10 October 2025, 06:07 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস কর্মী নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে রিকশাভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলি আক্তার (২৪) নামের গার্মেন্টস কর্মী এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর শহরের অদূরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মোড়ে সরকার ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

দশমাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুুর ঢেলাপীরস্থ উত্তরা আবাসনের বাসিন্দা মো. চান বাদশার স্ত্রী মিলি আক্তার (২৪)। তিনি সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে দেবীগঞ্জ এলাকায় অবস্থিত একটি গার্মেন্টসের একজন কর্মী। 

তিনি ঘটনার দিন আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বেতন ভাতা তুলে রিকশাভ্যানযোগে কর্মস্থল থেকে ঢেলাপীর উত্তরা আবাসনে বাসায় ফিরছিলেন। এসময় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের উল্লেখিত স্থানে সৈয়দপুর থেকে দিনাজপুর অভিমুখী বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮০৪৫) গার্মেন্টস কর্মী মিলি আক্তারকে বহনকারী রিকশাভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে গার্মেন্টস কর্মী মিলি আক্তার রিকশাভ্যান থেকে মহাসড়কের ওপর ছিঁটকে পড়লে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক চালক কৌশলে সটকে পড়ে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী এক নারীর নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস কর্মী নিহত

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার