Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর সৈয়দপুরে দুই দফা সময় বর্ধিত করেও শেষ হয়নি আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ

BN DESK
04 September 2026, 12:34 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর সৈয়দপুরে দুই দফা সময় বর্ধিত করেও শেষ হয়নি আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৭ দশমিক ৭৫ কিলোমিটার দৈর্ঘ্যরে একটি সড়কের নির্মাণ কাজ দুই দফা সময় বর্ধিত করেও শেষ হয়নি। ফলে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রায় আট কিলোমিটার অংশের বর্তমানে বেহাল দশা। অসংখ্যক ছোট বড় গর্ত, খানা-খন্দ ও আর সড়কের দুইপাশের মাটি ভেঙে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণসহ সকল প্রকার যানবাহন।

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট থেকে রংপুরের তারাগঞ্জ বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৭ দশমিক ৭৫ কিলোমিটার। যা সংস্কার ও মেরামতে আরসিআইপি প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে দরপত্র আহবান করা হয়। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজটি পান নীলফামারীর হাজী মিজানুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কেবিসি। গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সড়কটির কাজ শুরু হয়।

এরপর দুই দফায় কাজের সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের মে মাসের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ১০ কিলোমিটার কাজ সম্পন্ন করতে পেরেছে। এখনও অবশিষ্ট প্রায় আট কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি।

দীর্ঘসময়ে সড়কটির কাজ সম্পন্ন না হওয়ায় বর্তমানে অসংখ্যক ছোট-বড় গর্ত, খানাখন্দ, সড়কের কার্পেটিং উঠে ও পাড় ভেঙে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে শত শত যানবহন। ব্যস্ততম এই সড়কের সাথে নীলফামারীর উত্তরা ইপিজেড, কয়েকটি বড় গ্রাম্য হাট-বাজার ও স্কুল-কলেজের সংযোগ রয়েছে।

সৈয়দপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সীমার মধ্যে সড়কটির কাজ সম্পন্ন করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৭২ লাখ টাকা জরিমানা করা হয়। কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পলিপাড়ার আবু তালেব বলেন, বেশকিছু দিন ধরে সড়কটি এ অবস্থায় পড়ে রয়েছে কিন্তু কোন কাজ হচ্ছে না। ফলে সড়কে চলাচল করতে গিয়ে মারাত্মক বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা।

হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী বলেন, তার প্রতিষ্ঠানের অনেক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সড়কটি দিয়ে যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির গুরুত্ব বিবেচনায় তাড়াতাড়ি কাজ সমাপ্তের দাবি করেন তিনি।

সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু বলেন, পোড়ারহাট বাজার থেকে তারাগঞ্জ বাজার পর্যন্ত সড়কটির অসম্পূর্ণ অংশের কাজের প্রাক্কলন তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সেটি আরসিপি প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। আর অনুমোদন হলে আবারও নতুন করে দরপত্র আহবান করে সড়কটি অবশিষ্ট অংশের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর সৈয়দপুরে দুই দফা সময় বর্ধিত করেও শেষ হয়নি আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার